How to find best deals of a product-
বাংলাদেশে অনলাইন শপিং এখন আগের তুলনায় অনেক সহজ। একই পণ্য বিভিন্ন Facebook Page, Marketplace, e-commerce website এবং physical shop-এ পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো, একই পণ্যের দাম একেক জায়গায় একেক রকম হতে পারে। কোথাও দাম কম হলেও delivery charge বেশি, আবার কোথাও বড় discount দেখানো হলেও আসল দাম অন্য দোকানের তুলনায় বেশি। তাই শুধু “SALE”, “50% OFF” বা “Best Price” লেখা দেখেই কেনাকাটা না করে কিছু বিষয় যাচাই করলে ভালো দামে সঠিক পণ্য পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
কীভাবে একটি পণ্যের সেরা ডিল খুঁজে পাবেন?
১. কেনার আগে পণ্যটি সম্পর্কে Research করুনঃ
প্রথমত, প্রোডাক্টের নাম এবং ইমেজ দিয়ে গুগল করে প্রথম বা দ্বিতীয় পেজের কিছু রেজাল্টের দাম এবং বাকি সবকিছু তুলনা করতে হবে। আপনি যত পরিষ্কারভাবে পণ্যটি শনাক্ত করতে পারবেন, সঠিকভাবে price comparison করাও তত সহজ হবে। Trusted eCommerce গুলা Note down করে বাকি গুলা এভয়েড করতে হবে কেননা অধিকাংশগুলোই তাদের Website pricing and availability update করেনা। Rare product হলে সেসব ওয়েবসাইটের সাপোর্টে কল দিয়ে কনফার্ম করা যেতে পারে।
২. একাধিক ওয়েবসাইটে দাম যাচাই করুনঃ
কী ধরনের product সেটার category define করতে হবে। সেটা যদি হয় electronics বা computer accessories, তাহলে আমরা Pickaboo, Startech, Rayan’s, Techland, Daraz, Cartup ইত্যাদিতে আলাদাভাবে খুঁজে দেখতে পারি। ভাল ব্রান্ডেড ওয়েবসাইট থেকে বেস্ট ডিল টা পেলে এত এনালাইসিস ছাড়ায় আমরা কিনে ফেলতে পারি।
৩.Customer Review ভালোভাবে পড়ুন
শুধু star rating দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কয়েকটি বিস্তারিত review পড়ুন এবং সম্ভব হলে কাস্টমার দের আপলোড করা ছবি বা ভিডিও দেখুন। রিভিউ দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন পণ্যটি অরিজিনাল কিনা, পণ্যটিতে কোন সমস্যা আছে কিনা, এবং প্যাকেজিং ঠিক ছিল কিনা। এজন্য, কোনো প্রডাক্ট কেনার আগে কাস্টমার রিভিউ দেখে নেওয়াটা জরুরি।