Pikabo

Business Overview of Pickaboo Online Shopping

Pikabo

Company: Pickaboo Bangladesh
Parent Company: Silver Water Technologies Bangladesh Limited

Launch Year in BD: 2016
Industry: E-commerce, Technology, Online Shop
Website: www.pickaboo.com


Pickaboo বাংলাদেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর একটি। এটি মূলত অনলাইনে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন প্রযুক্তিপণ্য কেনার সুবিধা প্রদান করে। গ্রাহকদের ঘরে বসে সহজে পণ্য নির্বাচন, অর্ডার এবং ডেলিভারি গ্রহণের সুযোগ দেওয়াই এই প্ল্যাটফর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।Pickaboo-এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে পণ্যের তথ্য, বৈশিষ্ট্য ও মূল্য দেখে পছন্দের পণ্য অর্ডার করতে পারেন। অনলাইন পেমেন্টসহ বিভিন্ন পেমেন্ট সুবিধা এবং ডেলিভারি ব্যবস্থা অনলাইন কেনাকাটাকে আরও সহজ করে তোলে।

 

পিকাবোর মূল পণ্য ও সেবা সমুহ

Pickaboo-তে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, স্মার্টওয়াচ, হেডফোন, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যায়। ফলে একজন গ্রাহক একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রযুক্তিপণ্য খুঁজে ও তুলনা করে কেনার সুযোগ পান। Pickaboo শুরুতে সব ধরনের পণ্য নিয়ে কাজ করেনি। তাদের প্রাথমিক মনোযোগ ছিল মূলত মোবাইল ফোন ও প্রযুক্তিভিত্তিক গ্যাজেটের ওপর। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অন্যান্য Consumer Electronics ও Home Appliances-এর দিকে ব্যবসা সম্প্রসারণ করে।২০১৬ সালে Pickaboo মূলত মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তি গ্যাজেটকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবেই যাত্রা শুরু করেছিল।

অনলাইন মার্কেটপ্লেস: দেশসেরা প্ল্যাটফর্ম যেখানে হাজারো বিক্রেতা ও কোটি কোটি ক্রেতার সংযোগ ঘটে।

🔹 পণ্যসমূহের ক্যাটাগরী: পিকাবোর পন্য সামগ্রী নানান ক্যাটাগরিতে বিধ্যমান, যেমন—

  • ইলেকট্রনিক্স: (স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স)

  • ফ্যাশন: (পুরুষ, মহিলা ও শিশুদের পোশাক, জুতো, অ্যাকসেসরিজ)

  • হোম ও লাইফস্টাইল: (ফার্নিচার, রান্নাঘরের সামগ্রী, সাজসজ্জা)

  • হেলথ ও বিউটি: (কসমেটিকস, ব্যক্তিগত যত্ন, ভিটামিন)

অফার ও কিস্তি সুবিধাঃ

Pickaboo বিভিন্ন সময়ে নির্দিষ্ট পণ্য ও ব্র্যান্ডের ওপর ডিসকাউন্ট, ক্যাম্পেইন ও বিশেষ অফার দিয়ে থাকে। এছাড়া যোগ্য ব্যাংক বা পেমেন্ট পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন পণ্যে EMI বা কিস্তিতে কেনার সুবিধা থাকতে পারে। এসব সুবিধা তুলনামূলক বেশি মূল্যের ইলেকট্রনিক্স পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা করে।

গ্রাহকসেবাঃ

অনলাইন কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকের আস্থা গুরুত্বপূর্ণ। Pickaboo পণ্য অর্ডার, ডেলিভারি এবং বিক্রয়-পরবর্তী বিভিন্ন বিষয়ে গ্রাহকদের সহায়তা দেওয়ার জন্য customer support প্রদান করে। পণ্যের ধরন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী warranty বা অন্যান্য after-sales সুবিধাও থাকতে পারে।

অথেন্টিক প্রডাক্টের নিশ্চয়তাঃ

পিকাবো সাধারণত নিজেরাই সবগুলো প্রোডাক্টের Authenticity নিশ্চিত করে। পিকাবোতে সেলার সিস্টেম বা সেলারের মাধ্যামে ডেলিভারি করার মত প্রডাক্ট কম, তাই আমরা এক্ষেত্রে বলতে পারি যে তারা সর্বোচ্চ কোয়ালিটি কন্ট্রোল করে। আর টেকনিক্যালি এক্ষেত্রে দারাজের চেয়েও তারা বেটার। কিন্তু প্রাইসিংয়ের দিক দিয়ে একটা হেলদি কম্পিটিশন থাকে দারাজ এবং কার্টআপের মতো প্ল্যাটফর্মে কিন্তু পিকাবোতে সেটা থাকে না। তবে কোয়ালিটি কন্ট্রোলের দিক দিয়ে পিকাবো অন্যদের চেয়ে এগিয়ে।

কোম্পানির লক্ষ্য

Pickaboo-এর মূল লক্ষ্য হলো অরিজিনাল ও মানসম্মত পণ্য, দ্রুত ডেলিভারি, নিরাপদ লেনদেন এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য একটি বিশ্বস্ত ও ঝামেলামুক্ত অনলাইন শপিং অভিজ্ঞতা তৈরি করা।

কোম্পানির উদ্দেশ্য

Pickaboo-এর মূল উদ্দেশ্য হলো প্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্য কেনার প্রক্রিয়াকে সহজ, সুবিধাজনক এবং নির্ভরযোগ্য করা।

Pickaboo বাংলাদেশের ই-কমার্স খাতে বিশেষ করে মোবাইল, গ্যাজেট ও ইলেকট্রনিক্স পণ্যের অনলাইন কেনাকাটার জন্য পরিচিত একটি প্ল্যাটফর্ম। পণ্যের বৈচিত্র্য, অনলাইন অর্ডার, ডেলিভারি, বিভিন্ন অফার এবং গ্রাহকসেবার সমন্বয়ে এটি বাংলাদেশের ডিজিটাল শপিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Scroll to Top